FAQ (সচরাচর জিজ্ঞাসা)
My passport has only one name. What should I write in Surname and Given Name?আমার পাসপোর্টে শুধু একটি নাম আছে। Surname ও Given Name এ কী লিখব?
Write the name exactly as it is printed on your passport. If one of the two boxes is empty on your passport, type - (a hyphen) in that box. Never leave Surname or Given Name blank. Example: if your passport shows only the Surname ORNA, write ORNA in Surname and - in Given Name.
পাসপোর্টে যেভাবে নাম ছাপা আছে হুবহু সেভাবে লিখুন। দুটি ঘরের একটি পাসপোর্টে ফাঁকা থাকলে সেই ঘরে - (হাইফেন) দিন। Surname বা Given Name কখনো ফাঁকা রাখবেন না। উদাহরণ: পাসপোর্টে শুধু Surname এ ORNA থাকলে Surname এ ORNA এবং Given Name এ - লিখুন।
Will it be a problem if there is a title like Mr/Miss in my name? Why was it added?নামের মধ্যে Mr/Miss টাইটেল থাকলে কি সমস্যা হবে? এটি কেন যোগ হয়েছে?
No problem. The title is added automatically based on your gender, only to match the details. It will not appear on your IELTS certificate.
কোনো সমস্যা নেই। আপনার জেন্ডার অনুযায়ী এটি স্বয়ংক্রিয়ভাবে যোগ হয়, শুধু তথ্য মেলানোর জন্য। এটি আপনার IELTS সার্টিফিকেটে যোগ হবে না।
How many days after registration will I get the confirmation email?রেজিস্ট্রেশনের কতদিন পর কনফার্মেশন ইমেইল পাব?
3 to 5 days.
৩ থেকে ৫ দিনের মধ্যে।
Can I reschedule after the registration is confirmed?রেজিস্ট্রেশন কনফার্ম হওয়ার পর কি রিশিডিউল করা যাবে?
Yes, but not through STS. You have to contact IDP directly to reschedule. However, if you ask before STS deposits your payment in the bank, you can reschedule free of charge.
হ্যাঁ, যাবে। তবে STS থেকে নয়, আপনাকে সরাসরি IDP এর সাথে যোগাযোগ করে রিশিডিউল করতে হবে। তবে STS আপনার পেমেন্ট ব্যাংকে জমা দেওয়ার আগে চাইলে আপনি বিনামূল্যে রিশিডিউল করতে পারবেন।
How does the reschedule process work?রিশিডিউল প্রসেস কীভাবে হয়?
Send an email to ielts.bd@idp.com with a valid reason and supporting documents. IDP will tell you the rest of the process by email.
ielts.bd@idp.com এই ইমেইলে বৈধ কারণ ও প্রয়োজনীয় ডকুমেন্টসহ ইমেইল করুন। বাকি প্রক্রিয়া IDP আপনাকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেবে।
How much does a reschedule cost?রিশিডিউলে কত টাকা লাগে?
7,500 BDT. (The fee can change at any time, so please cross-check with IDP.)
৭,৫০০ টাকা। (এটি যেকোনো সময় পরিবর্তন হতে পারে, তাই IDP এর কাছ থেকে নিশ্চিত হয়ে নিন।)
Does IDP send a final email or SMS about my exam schedule?পরীক্ষার সময়সূচি নিয়ে IDP কি কোনো ফাইনাল ইমেইল বা এসএমএস দেয়?
No. Your test will be held at the time you booked. If anything changes later, IDP will inform you.
না। আপনি যে সময়ে পরীক্ষা বুক করেছেন, সেই সময় অনুযায়ীই আপনার পরীক্ষা হবে। এরপরও কোনো পরিবর্তন হলে IDP আপনাকে জানাবে।
What do I need to bring on the test day?পরীক্ষার দিন সাথে কী কী আনতে হবে?
Bring only your passport (the same passport you registered with). You do not need anything else.
Note: No kind of digital device is allowed in the exam room. If any device is found during inspection, your exam can be terminated.
শুধু পাসপোর্ট নিয়ে আসবেন (যে পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেটিই)। আর কিছুই লাগবে না।
বিশেষ নোট: পরীক্ষার রুমে কোনো ধরনের ডিজিটাল ডিভাইস একদমই অনুমোদিত নয়। ইন্সপেকশনে কোনো ডিভাইস পাওয়া গেলে আপনার পরীক্ষা বাতিল (টার্মিনেট) করা হতে পারে।
How is the Speaking test held? Online or face to face?Speaking কীভাবে হয়? অনলাইনে নাকি সামনাসামনি?
Both are possible. IDP decides this. At our venue the Speaking test has always been online, so it is very likely to be online, but the final decision is IDP's.
দুটোই হতে পারে। এটি IDP ঠিক করে। আমাদের ভেন্যুতে Speaking সবসময় অনলাইনেই হয়ে এসেছে, তাই অনলাইনে হওয়ার সম্ভাবনা বেশি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত IDP এর।
Within how many days can I take the One Skill Retake (OSR)?One Skill Retake (OSR) কত দিনের মধ্যে দিতে হয়?
Within 60 days from your test day.
পরীক্ষার দিন থেকে ৬০ দিনের মধ্যে।
Can I take 2 modules in OSR?OSR এ কি ২টি মডিউল দেওয়া যায়?
No. Only one module.
না, শুধু একটি মডিউল।
I took Writing on computer in my first test. Can I take OSR on paper?প্রথম পরীক্ষায় Writing কম্পিউটারে দিয়েছি। OSR কি পেপারে দেওয়া যাবে?
No. You must take OSR in the same format as your full test. If you took the full test on computer, take OSR on computer. If on paper, take OSR on paper.
না। ফুল টেস্ট যে ফরম্যাটে দিয়েছেন, OSR সেই ফরম্যাটেই দিতে হবে। কম্পিউটারে দিলে OSR কম্পিউটারে, পেপারে দিলে OSR পেপারে।
